ক্রেতার হয়রনীর প্রতিকার
সচেতনতামূলক পোষ্ট :
বিভিন্ন রেস্টুরেন্টে কোল্ড ড্রিংকস কিংবা মিনারেল ওয়াটার মোড়কে উল্লেখিত দামের চেয়ে বেশি দামে বিক্রয় করা হয়।নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোন পণ্য [ঔষধ বা সেবা ইত্যাদি তা যাই হোক] বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৪০ ধারার লঙ্গন। এ অপরাধের শাস্তি অনধিক ১ বছরের জেল বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ড।
যেসব পণ্যে(বিশেষত মোড়কজাত) সর্বোচ্চ খুচরা মূল্য(MRP) উল্লেখ থাকবে, সেক্ষেত্রে বিক্রেতা কোনভাবেই উক্ত মূল্যের চেয়ে এক টাকাও বেশি নিতে পারবেন না। সুতরাং এসি চার্জ/সুন্দর পরিবেশ/সার্ভিস(!) ইত্যাদি হাবিজাবি অজুহাতে মোড়কজাত পণ্য অধিক মূল্যে বিক্রয় কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ সর্বোচ্চ খুচরা মূল্যে ভ্যাট/ট্যাক্স/বিক্রেতার লাভ ইত্যাদি সবই অন্তর্ভুক্ত থাকে।
যদি কোন বিক্রেতা মোড়কজাত পণ্য অধিক মূল্যে আপনার নিকট বিক্রয় করেন কিংবা MRP অনুযায়ী দাম গ্রহণ করতে অস্বীকার করেন তবে নিচের দপ্তরে লিখিতভাবে অভিযোগ দিনঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়
১ কারওয়ান বাজার(টিসিবি ভবন-৮ম তলা), ঢাকা-১২১৫
ফোন / ফ্যাক্স: ৮৮-০২-৮১৮৯৪২৫, ৮৮-০২-৮১৮৯০৪৫
অভিযোগ কেন্দ্রঃ ০১৭৭৭৭৫৩৬৬৮
ই-মেইল: dncrp@yahoo.com
[সাথে ক্যাশ মেমো এর ছবি / স্ক্রিনশট দিলে ভালো হয়]
** অভিযোগ অবশ্যই "ক্যাশ মেমো" তে উল্লেখিত তারিখের ৩০ দিনের মধ্যে করতে হবে।
**অভিযোগ এর সময় অবশ্যই ক্যাশ মেমো থাকতে হবে।
পুনঃশ ক্রেতার জানা উচিত ভোক্তার অধিকার কি এই লি্ঙ্কে ।

0 comments:
Post a Comment