বিক্রি করে দেয়া গাড়িও মেরামত করে ইসি!
সূত্র: দৈনিক যুগান্তর, কাজী
জেবেল | প্রকাশ
: ৩০ অক্টোবর
২০১৫
নির্বাচন
কমিশন (ইসি)
সচিবালয়ের গাড়ি মেরামতের নামে হরিলুট
চলছে।
মেরামত না
করেই ভুয়া
বিল-ভাউচারের
মাধ্যমে কয়েক
লাখ টাকা
আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এমনকি পরিত্যক্ত
ঘোষণা করে
যে গাড়ি
বিক্রি করে
দেয়া হয়েছে,
সেটি মেরামতের
নামেও উঠানো
হয়েছে টাকা। আবার
একই বিল
দিয়ে একাধিকবার
টাকা তুলে
নেয়া হয়েছে। এসব
বিষয়ে অডিটে
৬ লাখ
৭৬ হাজার
টাকার আপত্তি
জানিয়েছে নিরীক্ষা
বিভাগ।
তবে সংশ্লিষ্টরা
বলছেন, আত্মসাৎ
করা হয়েছে
এর চেয়েও
বেশি টাকা।
ইসি
কর্মকর্তাদের জন্য কেনা নতুন ১৮৪টি
মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও একটি
মিনিবাসের মান নিয়েও প্রশ্ন উঠেছে। বছর
না ঘুরতেই
এসব গাড়িতেও
নানা সমস্যা
দেখা দিচ্ছে
বলে জানিয়েছেন
ব্যবহারকারীরা। এসবের নেপথ্যে উপসচিব
পর্যায়ের এক
কর্মকর্তার মুখ্য ভূমিকা ছিল বলে
অভিযোগ রয়েছে। ইসি
সূত্রে এ
তথ্য জানা
গেছে।



