'নিয়োগে দুর্নীতির কারণে মেধাবীরা শিক্ষকতায় আসতে পারছে না'
আজ “বিশ্ব শিক্ষক দিবস”। গত
দুই দশক ধরে জাতিসঙ্ঘের
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক
সংস্থা ইউনেস্কোর উদ্যোগে পালিত হয়ে আসছে
এ দিবসটি।
এ বছরের শ্লোগান- ‘শিক্ষকদের
ক্ষমতায়ন: টেকসই সমাজ গঠন’।
বাংলাদেশে
তরুণ তরুণীরা পড়ালেখা শেষ করে শিক্ষকতাকে
পেশা হিসেবে গ্রহণ করতে
কতোটা আগ্রহী?
দু'জন চাকরি প্রত্যাশী
তরুণ-তরুণী বিবিসি বাংলাকে
বলেন, চাকরি খুঁজলেও ‘শিক্ষক
হবো’এমনটা তারা ভাবেননি
কখনো।
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ
করে চাকরি খুঁজছেন তাসলিমা।
তরুণদের
মধ্যে শিক্ষক হবার প্রবণতা
কতটা? বললেন, “শিক্ষক হওয়ার কথা
ভাবিনি কখনো। স্বপ্নটা
ছিল বড়। ছোটবেলা
থেকে অন্য সব মানুষের
মতো ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার কথাই মাথায়
এসেছে সবসময়। আর
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিসিএসের
দিকেই ঝোঁকটা এসেছে।”
অন্যদিকে
চাকরি প্রত্যাশী ইমাম হোসাইন বলেন,
ডাক্তারি পেশার প্রতিই তার
আগ্রহ ছিল সবসময়।
যদিও তিনি এখন ব্যাংকের
চাকরি খুঁজছেন।
তাদের
মতে, শিক্ষকতায় মেধাবীরা আসতে পারছে না
শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে। এর
পাশাপাশি তারা মনে করছেন
শিক্ষকদের মূল্যায়নও কম করা হয়।
শিক্ষকদের
বেতনভাতা, সামাজিক মূল্যায়নের বিষয়টি শিক্ষকতার দিকে না ঝুঁকার
কারণ হিসেবে উল্লেখ করেন
তারা।
সূত্র ঃ দৈনিক
নয়াদিগন্ত।

0 comments:
Post a Comment